
জানেন
কি?
আইন-আদালত ও
রাজস্ব সংক্রান্ত বহু শব্দ আমরা বিদেশী ভাষা থেকে নিয়েছি। এর অনেকগুলি
এসেছে আরবি ও ফারসি সূত্র থেকে। কিছু শব্দ আবার আসলে আরবি হলেও
পেয়েছি আমরা ফারসির মাধ্যমে (যেমন, মক্কেল, উকিল, ইত্যাদি) । বাংলায়
অবশ্য শব্দগুলিকে আমরা অন্যভাবে উচ্চারণ করি। নিচে এই শব্দগুলির
একটি সংক্ষিপ্ত তালিকা দেওয়া হল:
আরবি:
আদালত, আসামি,
উসুল, এখতিয়ার, এজমালি, এজলাস, এজাহার, ওকালতি, কয়েদ, কানুন, খাজনা,
খারিজ, দলিল, বাতিল, মকদ্দমা, মকুফ, মামলা, মুনসেফ, মোক্তার, সওয়াল,
সনদ, হলফ, হাকিম, হাজত, হিসাব, হুকুম, হুলিয়া।
ফারসি:
আইন, উকিল,
গোমস্তা, দস্তাবেজ, দায়রা, পরোয়ানা, পেয়াদা, ফরিয়াদ, ফরিয়াদি,
মক্কেল, ময়নাতদন্ত, মামলা, রুজু, শনাক্ত, সরকার, সরেজমিন, সেরেস্তা।