ওয়ার্ল্ড-ওয়াচ
ইনস্টিটিউট -এর ব্লগ (১)

চীন
দেশের বনসম্পদ উন্নত করলে কয়েক
লক্ষাধিক 'সবুজ'কর্মসংস্থান হতে
পারে:
ওয়ার্ল্ড-ওয়াচ
ইনস্টিটিউট (Worldwatch Institute
) -এর নূতন গবেষণায় দেখা যাচ্ছে
যে আগামী ১০ বছর ধরে চীনদেশে বনসম্পদ
সৃষ্টির- যে সব স্থানে আগে বনাঞ্চল
ছিল না- দ্বারা ২০২০ খ্রী নাগাদ
১০ লক্ষ 'সবুজ কর্ম' সৃষ্টি করা
সম্ভব। ওয়ার্ল্ড-ওয়াচ ইনস্টিটিউট
কৃত গবেষণা তিনটি মূল বিষয়কে ঘিরে
করা হয়েছে- বনাঞ্চল, যানবাহন এবং
শক্তি-উৎপাদন । গবেষণাটির উদ্দেশ্য-
চীন দেশে সবুজ অর্থনীতির বর্তমান
অবস্থা এবং আগামীদিনের সম্ভাবনা
। গবেষণার হয়েছে ফিনল্যাণ্ড-এর
বৈদেশিক মন্ত্রকের অর্থানুকূল্যে,
এবং চীনদেশীয় সমাজ-বিজ্ঞান আকাদেমীর
(The Chinese Academy of Social
Sciences) সঙ্গে যৌথ উদ্যোগে।
বর্তমান
অর্থনীতিকে 'সবুজ'-এ পরিণত করতে
চীনের প্রয়াস- বিষয়ে কোনও সংশয়
নেই । গত ৫ বছর ধরে শক্তি-দক্ষতা
(energy efficiency) বাড়ানো এবং
গ্রীণহাউস গ্যাস নিঃসরণ কমানোর
বিষয়ে চীন সবিশেষ অগ্রগতি লাভ করেছে।
জাতীয় উন্নয়ন ও পুনঃ-সংস্কার কমিশন
(National Development and Reform
Commission (NDRC)) -র প্রতিবেদন
অনুসারে চীনের শক্তি- তীব্রতা (energy
intensity) - GDP-র প্রতি ইউনিটে
মোট শক্তির ব্যবহার ১৯.১০ শতাংশ
কমেছে ২০০৬ থেকে ২০১০ খ্রী-র মধ্যে
। এতে তুল্যমূল্যভাবে কয়লার ব্যবহার
কমেছে ৬৩ কোটি টন বা কারবন-ডাই
অক্সাইড নিঃসরণ কমিয়েছে ১৪৬ কোটি
টন।
চীনের
সবুজায়ন প্রয়াস-কে 'বেশি' বা 'কম'-
এই দুভাগে বিভক্ত করতে ওয়ার্ল্ড
ওয়াচ ব্যবহার করেছে সবুজ-এর বিভিন্ন
তারতম্য । গবেষণাপত্রে চীনের পরিবেশীয়
প্রয়াসকে দেখানো হয়েছে বর্ণালীর
বিভিন্ন প্রসার দ্বারা- সক্রিয়
ও নিরাময়ী ব্যবস্থা থেকে কর্মোদ্যোগী
ও রূপান্তরকরণীয় উদ্যোগে । এই প্রণালির
দ্বারা চীনের বনজ-শিল্পকে তিনটি
সবুজায়িত ভাগে বিভক্ত করা হয়েছে-
বনায়ন (afforestation ) , বনসম্পদ-
নির্বাহ এবং বন-পর্যটন ।
যদিও
( পরিবেশের ভাষায় ) বনাঞ্চল একটি
বিশাল আধার (sink) যা আবহাওয়া-পরিবর্তন-বিষয়ক
ক্ষতিকে অনেকটা লাঘব করে, জৈববৈচিত্র
ও পরিবেশকে সংরক্ষণ করে, চীনদেশের
বনসম্পদ বিশ্বের গড়-সম্পদের তুলনায়
কম। রাষ্ট্রীয় বনসম্পদ নির্বাহী
(State Forestry Administration)
-র প্রতিবেদনে দেখতে পাই যে, চীনের
অরণ্য- আচ্ছাদন (forestcoverage)
২০০৫ খ্রী-তে ছিল মাত্র ১৮.২ শতাংশ-
যা বিশ্ব-গড়ের থেকে ৩০ শতাংশ কম
এবং ১২৯টি রাষ্ট্রের পিছনে । চীনের
বনসম্পদ জনপ্রতি এবং সংরক্ষিত হল
যথাক্রমে বিশ্ব- গড়ের এক-চতুর্থাংশ
এবং এক-ষষ্ঠাংশ। তথাপি, চীন-সরকারের
পুনর্বনায়ন-নীতি বিগত ৫০ বৎসর ধরে
যথেষ্ট ফলোত্পাদক হয়েছে যদি আমরা
১৯৪৯ খ্রী-র ৮.৬ শতাংশ আচ্ছাদনের
সঙ্গে তুলনা করি।
চীনদেশের
জাতীয় আবহাওয়া-পরিবর্তন কর্মসূচী
(National Climate Change Program)
অনুযায়ী পুনর্বনায়ন (জাতীয় কর্মসূচী
এবং স্বেচ্ছাসেবকদের দ্বারা) ৩১০
কোটি টন কারবন-ডাই-অক্সাইড স্বতন্ত্রীকরণ
করেছে ১৯৮০ থেকে ২০০৫ খ্রী-র মধ্যে।
২০০৮ খ্রী-তে চীনের পুনর্বনায়ন
কর্মোদ্যোগ ৪৭.৬ বিলিয়ন য়ুয়ন (প্রায়
৭ বিলিয়ন মার্কিন ডলার) মূল্যের
সম্পদ সৃষ্টি করেছে। যদিও এই পুনর্বনায়ন
রাষ্ট্রের মাত্র ৩.৩ শতাংশ মত বনসম্পদের
তুল্য, কর্মসূচীটির শ্রম-নিবিড়তা
(লঅয়ওরে-নেতএনসেvএ) দেশের, বিশেষত:
গ্রামীণ কর্মোদ্যোগের উপর যথেষ্ট
প্রভাব ফেলেছে।
ওযারল্ডওয়াচ-এর
মূল্যানুমান-অনুসারে চীনের বনায়ন
কর্মসূচীতে ২০০৫ থেকে ২০১০ খ্রী-র
মধ্যে গড়ে ১৬.৩ লক্ষ ব্যক্তিতে
কাজ দেওয়া হয়েছিল প্রতি বৎসর সব
সময়ের জন্য। পরোক্ষ কর্মোত্পাদন
ধরলে এই সংখ্যা দাঁড়াবে ৩৪.৭ লক্ষে।
শুধু ২০০৮ খ্রী-তে, চীনদেশে ৩৫,০০০
সবসময়ের জন্য বনসম্পদ-নির্বাহী-কে
চাকুরী দেওয়া হয়েছে এবং ৫২,০০০
জনকে এর সংশ্লিষ্ট কাজ দেওয়া হয়েছে।
বন-পর্যটনে, ২০১০ খ্রী-তে ২৭-২৯.৩
বিলিয়ন য়ুয়ান (৪.২-৪.৭ মার্কিন
ডলার) রাজস্ব মূল্যানুমান করা হয়েছে,
সঙ্গে ১,৭৮,০০০ জনের কর্ম-সৃষ্টি
সহ।
আগামী
কয়েক বৎসরে (২০০৫ থেকে ২০২০ খ্রী-র
মধ্যে) চীন পরিকল্পনা করেছে আরও
৪০০ লক্ষ হেক্টর বনাঞ্চল-বৃদ্ধি
। এর জন্য বনায়ন-কর্মোদ্যোগকে আনুমানিক
১৩০ বিলিয়ন য়ুয়ান (২০ বিলিয়ন মার্কিন
ডলার) অর্থ-উৎপাদন করতে হবে ২০১৫
খ্রী-র মধ্যে এবং ২৭০ বিলিয়ন য়ুয়ান
(৪১.৬ মার্কিন ডলার) ২০২০ খ্রী-র
মধ্যে । এই কর্মোদ্যোগ নূতন সবসময়ের
কর্ম-উৎপাদন করবে বাৎসরিক গড়ে ৫,২০,০০০
জনের- ২০১১ থেকে ২০২০ খ্রী-র মধ্যে।
পরে, এই নূতন বনাঞ্চল নির্বাহের
জন্য বৎসরে গড়ে ১,০৪,০০০ জন নির্বাহীর
প্রয়োজন হবে। যদি এধরণের ত্বরান্বিত
কর্মসূচী চালানো যায়, চীনের বন-পর্যটন
২০২০ খ্রী-র মধ্যে ৪,০০,০০০ সবসময়ের
জন্য নূতন কর্মসৃষ্টি করতে সক্ষম।
চীনদেশের
বনসম্পদ-বিভাগের এই উন্মুখতা (trend)
থেকে এটা প্রতীয়মান হয় যে, অর্থনৈতিক
উন্নয়ন ও পরিবর্ধন-এর সঙ্গে সঙ্গে
'সবুজ' অর্থনীতি নির্মাণ শুধু সম্ভবই
নয়, এর ফলশ্রুতি হল নূতন নূতন কর্ম-সৃজন।
বিশ্বের সর্ববৃহত উন্নয়নশীল রাষ্ট্র,
চীন, সবুজায়ন দ্বারা অনেক সুবিধা
পেয়ছে যার উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ার
সম্ভাবনা।
[চীনের
সবুজায়িত অর্থনীতির বিষয়ে ওয়ার্ল্ড-ওয়াচ
ইনস্টিটিউট পরবর্তীকালে বিভিন্ন
সময়ে ব্লগ মারফৎ যে প্রতিবেদন জানাবে-
এটা তার প্রথম ।]