প্রথম পাতা

শহরের তথ্য

বিনোদন

খবর

আইন/প্রশাসন

বিজ্ঞান/প্রযুক্তি

শিল্প/সাহিত্য

সমাজ/সংস্কৃতি

স্বাস্থ্য

নারী

পরিবেশ

অবসর

 

বইয়ের খবর: আসল খুনির সন্ধানে

গোয়েন্দা একেনবাবুর প্রথম উপন্যাস প্রকাশিত হয়েছিল একুশ বছর আগে আনন্দমেলা পত্রিকায় । একেনবাবু তখন ছিলেন কিশোরদের গোয়েন্দা। বহু দিন নিরুদ্দেশ থাকার পর কয়েক বছর হল একেনবাবু আবার দেখা দিয়েছেন - এবার তিনি বড়দের গোয়েন্দা । সুখি-গৃহকোণ পত্রিকায় মাঝে মাঝে ওঁকে দেখা যায় , কখনো বা বইয়ের পাতায় । এটি একেনবাবুর পঞ্চম বই। দাশগুপ্ত অ্যালায়েন্সের প্রকাশিত এই বইটির ডিস্ট্রিবিউটার কলেজ স্ট্রীটের দাশগুপ্ত এণ্ড কোম্পানী । আমেরিকায় পাওয়া যাবে - গ্লোবাল বুকস-এ অর্ডার করে।

বইয়ের জ্যাকেট থেকে ...

পাবলিক রিলেশন্স এক্সিকিউটিভ বিকাশ সেনের মৃতদেহ পড়ে ছিল সোনাগাছির লালবাতি এলাকার এক গলিতে । পকেটে পাওয়া গেল একটা কাগজ, তাতে লেখা Your number 1/4 ! নিউ ইয়র্কের বিজনেসম্যান অবনী গুপ্ত যে বিশাল নার্সিং হোম কলকাতায় খুলছেন তার পাবলিসিটির দায়িত্বে ছিলেন বিকাশ । এটা কি অবনী গুপ্তের বিরুদ্ধে কোনও ষড়যন্ত্র - আর বিকাশ সেন কি তার বলি? অবনী গুপ্তের অনুরোধ না এড়াতে পেরে নিউ ইয়র্কের গোয়েন্দা একেনবাবুকে কলকাতায় আসতে হল রহস্য উদ্ঘাটন করতে । তদন্তের কাজ ভালো করে শুরু হতে না হতেই আরেকটা খুন! ওয়াটগঞ্জের লালবাতি অঞ্চলে পড়ে থাকা মৃতব্যক্তির পকেটে মিলল একটা কাগজ যেখানে লেখা your number 1/2। মৃতদেহটা একজন নিরীহ এনআরআই অধ্যাপকের । কিন্তু এই 1/4 বা 1/2-এর অর্থ কি ? দুটো খুনের মধ্যে কি কোনও যোগ আছে না এটা কপিক্যাট মার্ডার? একটাই মিল, সেটা হল দুজনের বয়সই তিরিশের কোঠায় । কদিন বাদে একই বয়সী আরেকজন খুন হলেন । ইনি একটি বিখ্যাত রেস্টুরেন্টের মালিক । এবার আর পকেটে নয়, কিন্তু যে কাগজটা মৃতদেহের কাছে পড়েছিল তাতে ভগ্নাংশের কোনও চিহ্ন নেই । সেখানে লেখা Your number 75! একেনবাবু একেবারেই কনফিউসড । এবার প্রমথবাবু বা বাপিবাবু কেউই সঙ্গে নেই যে তাঁদের সাহায্য মিলবে । পারবেন কি উনি রহস্যের উদঘাটন করতে ?

------

একেনবাবু সম্পর্কে 'পোনুসংহিতা ও অন্যান্য অকথা--র লেখক সুমিত রায়ের মন্তব্য - "আমি বলছি, আপনারা দেখে নেবেন, আমাদের এই একেনবাবুকে একদিন ব্যোমকেশ/পরাশরদের মিছিলে দেখতে পাবেন। আর সেই দিনটার, স্যার, খুব বেশী দেরী নেই।"

Copyright © 2014 Abasar.net. All rights reserved.


অবসর-এ প্রকাশিত পুরনো লেখাগুলি 'হরফ' সংস্করণে পাওয়া যাবে।

বইয়ের খবর