Home for Bangla, English and Bi-lingual (Bangla-English) books.
We provide professional book design and layout services.
Are you looking for books printed in India? We may be able to find it for you. We work with one of the oldest booksellers and distributors in India.
Our email: globalbooksusa@gmail.com
পোনুসংহিতা ও অন্যান্য অকথা
সুমিত রায়
এই পোনু সম্পর্কে 'অবসর' ওয়েবসাইটের সম্পাদক লিখেছিলেনঃ
বহু বছর আগে যখন আমি একটি সাহিত্য পত্রিকার সঙ্গে যুক্ত ছিলাম তখন এই অকালপক্ক ছোকরা আমাকে পত্রাঘাত করতে শুরু করে। তারপর সেই সাহিত্য পত্রিকা উঠে গেল, পোনুও অদৃশ্য। হঠাত্ কদিন আগে আবার এসে উদয় হয়েছে। পৃথিবী সম্পর্কে ওর নাকি দরকারি অদরকারি অনেক বক্তব্য আছে, আর আমাদের সেটি সাইটে তুলতে হবে। আমি বোঝাবার চেষ্টা করলাম যে, 'অবসর' তথ্য ও বিনোদনের জন্য - আজেবাজে জিনিসে আমরা এটাকে ভরাতে পারি না। পোনু চটে বলল, কেন আমার লেখায় কি তথ্য নেই? আর আপনিইতো আমার লেখা পড়ে হাসেন - সেটা কি বিনোদন নয়?
প্রসঙ্গত, বিভূতিভূষণ মুখোপাধ্যায় (বভম) মশায়ের এক মানসপুত্র ছিল পোনু নামে এমনই এক অকালপক্ক বালক। সে ভগবানকে প্রাণঘাতী সব চিঠি লিখতো, বিভূতিভূষণ পরে 'পোনুর চিঠি' নাম দিয়ে সেসব ছাপিয়েছিলেন। এ ছোকরার সঙ্গে বিভূতিভূষণের কোনো সম্পর্ক নেই এবিষয়ে আমরা নিঃসন্দেহ!এই বইতে আছে পোনুর জবানীতে কিছু ভ্রমণকাহিনী [সচিত্র], মনুসংহিতার সটিক ব্যাখ্যা এবং এধরণের আরো কযেকটি রচনা-- রঙ্গব্যঙ্গে ভরা। আর আছে পোনুর পালক মানসপিতার বয়ানে 'ভূতের গল্প' বা 'রবীন্দ্রনাথের হাতে বাঙালীর সর্বনাশ' ধরণের বিষয় থেকে 'অবসরগ্রহণ' বা 'বিশ্বভারতী' অবধি নানা বিষযের ওপর কখনো রঙ্গ কখনো ব্যঙ্গ আর কখনো গেরেম্ভারী অকথার রামধনু সংকলন। প্রত্যেকেই ভালো লাগার কিছু না কিছু পাবেন, কেবল 'রামগরুড়ের ছানা'দের প্রবেশ নিষেধ।
Hard Cover
Pages 199 (wth color photos)
ISBN 978-81-8211-097-7
Global Books Price $19.95মতামতঃ
সুমিত রায়ের 'পোনুসংহিতা ওঅন্যান্য অকথা'একটি বিভিন্নস্বাদের রচনারসংকলন; যাতেপাঠক খুঁজে পাবেন একজন বিদগ্ধ লেখককে,যাঁর চিন্তারব্যাপ্তি বিচরণকরেছে ভ্রমণসাহিত্য থেকে গভীর ভাবেরব্যাঞ্জনার রচনায়, আবার কোনটা 'দেখলাওকঁহা ভূত'এর মত সহজ হাসির বিস্তৃতিতে। তাঁর হৃদয় থেকে নিঃসারিতরচনা 'বিকাশবাবু', 'মায়ের হাতেররান্না', 'টিম হার্ভে' পাঠকের হৃদয়কেও দ্রব করে,সার্থকতা এখানেই লেখক যখন পাঠকের অন্তরকে ছুঁতে পারেন, পাঠকও লেখক এক হয়েযান। 'বিশ্বভারতী'রচনাটি পড়লে বোঝা যায় শ্রীরায়ের অসহনীয় অনুভূতি বর্তমান বিশ্বভারতীর বর্তমান অবস্থার।'নির্ভাষ' প্রমাণ করে তাঁর রবীন্দ্রপ্রীতি। 'লালিকায়'পাই তাঁর বুদ্ধিদীপ্ত হাস্যরসের পরিচয়।
মণিকা মুখোপাধ্যায়, কলকাতা