Home for Bangla, English and Bi-lingual (Bangla-English) books.
We provide professional book design and layout services.
Are you looking for books printed in India? We may be able to find it for you. We work with one of the oldest booksellers and distributors in India.
Our email: globalbooksusa@gmail.com
আসল খুনীর সন্ধানে
গোয়েন্দা একেনবাবুর রহস্য কাহিনীসুজন দাশগুপ্ত
পাবলিক রিলেশন্স এক্সিকিউটিভ বিকাশ সেনের মৃতদেহ পড়ে ছিল সোনাগাছির লালবাতি এলাকার এক গলিতে। পকেটে পাওয়া গেল একটা কাগজ, তাতে লেখা your number 1/4! নিউ ইয়র্কের বিজনেসম্যান অবনী গুপ্ত যে বিশাল নার্সিং হোম কলকাতায় খুলছেন তার পাবলিসিটির দায়িত্বে ছিলেন বিকাশ। এটা কি অবনী গুপ্তের বিরুদ্ধে কোনও ষড়যন্ত্র - আর বিকাশ সেন কি তার বলি? অবনী গুপ্তের অনুরোধ না এড়াতে পেরে নিউ ইয়র্কের গোয়েন্দা একেনবাবুকে কলকাতায় আসতে হল রহস্য উদ্ঘাটন করতে। তদন্তের কাজ ভালো করে শুরু হতে না হতেই আরেকটা খুন! ওয়াটগঞ্জের লালবাতি অঞ্চলে পড়ে থাকা মৃতব্যক্তির পকেটে মিলল একটা কাগজ – যেখানে লেখা Your number 1/2। মৃতদেহটা একজন নিরীহ এনআরআই অধ্যাপকের। কিন্তু এই 1/4 বা 1/2-এর অর্থ কি? দুটো খুনের মধ্যে কি কোনও যোগ আছে না এটা কপিক্যাট মার্ডার? একটাই মিল, সেটা হল দুজনের বয়সই তিরিশের কোঠায়। কদিন বাদে একই বয়সী আরেকজন খুন হলেন। ইনি একটি বিখ্যাত রেস্টুরেন্টের মালিক। এবার আর পকেটে নয়, কিন্তু যে কাগজটা মৃতদেহের কাছে পড়েছিল তাতে ভগ্নাংশের কোনও চিহ্ন নেই। সেখানে লেখা your number 75! একেনবাবু একেবারেই কনফিউসড। এবার প্রমথবাবু বা বাপিবাবু কেউই সঙ্গে নেই যে তাঁদের সাহায্য মিলবে। পারবেন কি উনি রহস্যের উদ্ঘাটন করতে?
Softcover, Perfect Binding
Pages 104
ISBN: 978-81-7572-355-8
Global Books Price $5.95
OUT OF STOCK