সুজয় দত্ত

বর্তমানে আমেরিকার ওহায়ো রাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যানতত্ত্বের (statistics)অধ্যাপক। কলকাতার বরানগরের ইন্ডিয়ান স্ট্যাটিসটিকাল ইনস্টিটিউটের প্রাক্তন ছাত্র। তরুণ বয়স থেকেই সাহিত্য তাঁর সৃজনশীলতার মূল প্রকাশমাধ্যম, তাঁর মনের আরাম। ছোটগল্প, বড়গল্প, প্রবন্ধ ও রম্যরচনার পাশাপাশি নিয়মিত কবিতাও লেখেন। এছাড়া করেছেন বহু অনুবাদ, হিন্দি থেকে বাংলায় এবং বাংলা থেকে ইংরেজিতে। দীর্ঘদিন হিউস্টনের "প্রবাস বন্ধু" ও সিনসিনাটির "দুকূল" পত্রিকার সম্পাদনা ও সহসম্পাদনা করেছেন। এছাড়া অস্ট্রেলিয়ার "বাতায়ন" পত্রিকাটির জন্মলগ্ন থেকে সেটির সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে আছেন। লিখেছেন তিনটে বই। কয়েক বছর আগে নিউজার্সির "আনন্দ মন্দির" তাঁকে "গায়ত্রী গামার্স স্মৃতি সাহিত্য পুরস্কারে" সম্মানিত করেছে। অন্য নেশা বই পড়া, দেশবিদেশের যন্ত্রসঙ্গীত শোনা, ও কয়েকটি বাদ্যযন্ত্র বাজানো।

Nothing Found

It seems we can't find what you're looking for. Perhaps searching can help.