অভীক দাস

জন্ম ও বাসস্থান কলকাতা। কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতকোত্তর। বর্তমানে পারিবারিক ব্যবসা এবং নিজস্ব কোম্পানিতে নিযুক্ত। বাড়িতে রয়েছে আলাদা একটি লাইব্রেরি ঘর। সংগ্রহে রয়েছে হাজারের ওপর গল্পের বই। আঁকা, লেখালেখি ও বাগান করা মূলত শখ! কবিতা, প্রেম, সামাজিক, ভৌতিক, এবং থ্রিলার গল্পের লেখক হিসাবে বিশেষ পরিচিত। সাহিত্য ও অঙ্কনের জন্য পেয়েছেন বেশ কিছু পুরস্কার। এরমধ্যে 'ম্যাজিক বুক অফ্ রেকর্ডস্ ২০২১ (ভারত),' 'বঙ্কিম সাহিত্য পুরস্কার ২০২২,' 'সন্ধ্যা রজনী পুরস্কার ২০২৩,' 'মালাধর বসু স্মৃতি পুরস্কার ২০২৪,' এবং 'রেনেসাঁস সাহিত্য সন্মান (হাজারদুয়ারি সাহিত্য উৎসব, মুর্শিদাবাদ) ২০২৫' প্রভৃতি উল্লেখযোগ্য। সংবাদ পত্র, ম্যাগাজিন সহ বিভিন্ন সংকলনে লেখার পাশাপাশি এখনও অবধি প্রকাশিত হয়েছে মোট পাঁচটি বই। 'C/O কলকাতা,' 'মৃত্যুদূত,' 'ইমারত এজলাসে কোলাহল,' 'জিঘাংসী,' এবং 'রক্ততন্ত্র।’ লেখকের রচিত 'রক্ততন্ত্র,', 'দ্য ক্যাফে টেবিল' থেকে প্রকাশিত তৃতীয় বই। যেটি ভৌতিক-অলৌকিক-থ্রিলার বিষয়ে লেখা গল্প ও উপন্যাস সংকলন।

‘সায়ানাইড মল্লিকা’

সায়ানাইড মল্লিকা আপনি যখন ভিড়ের ভিতর দিয়ে হেঁটে চলেছেন কিংবা সন্ধের পরে অন্ধকার নিঝুম গলি দিয়ে কাজ থেকে বাড়ি ফিরছে।…