ডঃ মৃত্তিকা সেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর। স্নাতকোত্তর পড়ার সময় “দ্য স্টেট্সম্যান” পত্রিকায় তাঁর সাপ্তাহিক কলাম ও অন্যান্য লেখা প্রকাশিত হয়েছে। পরে বেঙ্গালুরুর “দ্য ডেকান হেরাল্ড” দৈনিকে সাংবাদিক ছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রে কমিউনিকেশন স্টাডিজে দ্বিতীয় স্নাতকোত্তর ও ডক্টরেট করে বর্তমানে গবেষণাক্ষেত্রে কাজের পাশাপাশি নিয়মিত লেখার কাছে ফিরছেন। সচরাচর ইংরেজিতে লেখেন, বাংলায় লেখা সম্প্রতি শুরু করেছেন। মৃত্তিকা নিউ জার্সির বাসিন্দা।